1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মাহমুদউল্লাহ ম্যাজিকের পরও হোয়াইটওয়াশ বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩০ Time View

শেষ ওভারে সবাইকে অবাক করে নিজ হাতে বল তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। কে জানত এটি হয়ে যাবে এক অবিশ্বাস্য ওভার। প্রথম তিন বলে ২ উইকেট নিয়ে খেলার উত্তাপ বাড়িয়ে দেন রিয়াদ। তবে এর পরই মাঠে এসে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকান ইফতেকার আহমেদ। তবে পঞ্চম বলেই আবার উইকেট পান মাহমুদউল্লাহ। কিন্তু শেষ বলে নাওয়াজ চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এদিকে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মতো কচ্ছপের গতিতে এগোতে থাকে বাবর আজমের দল। তবে ১২ তম ওভার থেকেই মারমুখি হয়ে খেলতে থাকে ক্রিজে সেট হয়ে খেলা হায়দার আলি এবং মোহাম্মদ রিজওয়ান। তাদের ৫১ রানের জুটিই বাংলাদেশের হাত থেকে খেলা নিজেদের করে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে রিজওয়ান করেছেন ৪০ রানের ইনিংস। এছাড়াও হায়দার আলি করেছেন ৪৫ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শহিদুল এবং আমিনুল ইসলাম। আর মাহমুদউল্লাহর নাটকীয় শেষ ওভারে ৩ উইকেট তুলে নেন।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে ওয়ানডে সুলভ ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানের সংগ্রহ করেছে মাহমুদউল্লাহর দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নাইম। বল খেলেছেন ৫০টি। পাকিস্তানের লক্ষ্য ১২৫ রান।

এদিকে ম্যাচের শুরুতে ভাল শুরু করেও ধীর গতিতে রান নিতে থাকে নাইম ও শান্ত। রানের গতি বাড়াতে হাত খুলে সট খেলতে গিয়ে কাদেরের বলে ২২ রান করে ক্যাচ আউট হন শামিম হোসেন। এরপর সেই কাদেরের বলেই ২০ রানে আউট হন আফিফ। নিজের অর্ধশত পুরনের জন্য সট খেলতে পাকিস্তানের তরুণ বোলার ওয়াসিমের বলে ক্যাচ আউট হন নাইম। শেষের দিকে অধিনায়ক মাহমুদউল্লাহর ১৩ রানের ওপর ভর করে ৭ উইকেটে ১২৪ রানের সংগ্রহ পায় টাইগাররা।

এদিকে আজও টস জেতে মাহমুদউল্লাহ। টসে জিতে আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান। ফর্মের কারণে বাদ পড়েন সাইফ। চোটের কারণে নেই শরিফুল ও মুস্তাফিজ। ফলে দলে ফিরেছেন নাসুম আহমেদ ও শামীম আহমেদ। টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার শহিদুল ইসলামের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ