1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় উনারা ডাক্তার: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পান সেই ব্যাবস্থা করা হবে জানিয়ে বিএনপি নেতাদের ডাক্তারি না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এসময় ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেনসহ অনেক নেতা এখন ডাক্তার হয়ে গেছেন। তারা বলছেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতাল বা বিশেষজ্ঞরা কিছু বলেননি। মাঝে-মধ্যে বিএনপির চিকিৎসকরা যারা রাজনীতি করেন তারা কিছু কিছু কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া আগেও অসুস্থ ছিলেন, আমাদের দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তখনও বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ধুয়া তুলেছিলেন। আসলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা স্বাস্থ্যগত কারণে নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি। একজন সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানোর উদ্দেশ্য যে রাজনৈতিক দাবি সরকার সে দাবি তো মানতে পারে না। কারণ তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা চলছে। অবশ্যই বেগম জিয়া যেন সর্বোচ্চ চিকিৎসাটা পান সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, তারা এ ধরনের দাবি বহুবার উপস্থাপন করেছে। মাঝে-মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টাও তারা চালিয়েছেন। এবার যদি বিশৃঙ্খলা করার অপচেষ্টা করা হয় জনগণ সেটি কঠোর হাতে প্রতিহত করবে এবং সরকার জনগণের সঙ্গে থাকবে।

এসময় শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি বিবেচনা করতে বাস মালিকদের আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ