1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভয় পায় না : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৭ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে। বিএনপি ১ দফা বা ১০ দফা যে আন্দোলেই করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায়-আসে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি পুরোপুরি ব্যর্থ।

আজ সোমবার (২২ নভেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা সাহসী সংগঠন আওয়ামী লীগ। অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে, তাদের আন্দোলন রাজপথে নয়, ফেসবুক আর মিডিয়ানির্ভর।

বিএনপির আবারও গণআন্দোলনের হুমকি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন। তবুও তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে অবিরাম লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা গত এক যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে, প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনোরূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনও ইস্যু তুলে দেবে না, তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনও ইস্যুতে সরকার সবসময়ই সক্রিয় ও তৎপর।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে, এর পর পঞ্চম ধাপও সমাগত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সর্ব-পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

ওবায়দুল কাদের, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন, তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ