1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আজ ঢাকা আসছেন মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

তিন দিনের সরকারী সফরে আজ ঢাকায় আসছেন মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে সফরে আসছেন তিনি।

দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও, এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপ-রাষ্ট্রতিকে স্বাগত জানাবেন। মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এ সফরে রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে।

সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সাথে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ