1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনায় বিশ্বে আরো ৪ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় চার লাখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৫ Time View

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ (সোমবার, ২২ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৮৬২ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১০৮ জন। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৪ জনের।

গত এক দিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন ৪০ হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬১ জন। যুক্তরাজ‌্যে এখন পর্যন্ত ৯৮ লাখ ৪৫ হাজার ৪৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৯২৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়ায়। দেশটিতে গত এক দিনে মারা গেছেন ১ হাজার ২৫২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৯৭০ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৯৩ লাখ ৩১ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ২ লাখ ৬৪ হাজার ৯৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৯৩ হাজার ৬৫১ জন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭০৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ