1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা : মুম্বাই হাইকোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৬৮ Time View

মাদক মামলায় কেন আরিয়ান খানের জামিন মঞ্জুর করা হয়েছে, তা এতদিনে জানাল মুম্বাই হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, শাহরুখপুত্র আরিয়ান খান ও অপর দুজন আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। সেই কারণের তিনজনকে জামিন দেওয়া হয়েছে বলে শনিবার আদালতের পক্ষ থেকে জানানো হয়।

আদালত আরও জানায়, অভিযুক্তদের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য মাদক পাওয়া গেছে। তার অর্থ এই নয় যে, তাদের অপরাধের ইচ্ছাও ছিল।

পাশাপাশি ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) যে জবানবন্দি জমা দিয়েছিল, তা নিয়ে আদালত বলেছে, পুলিশের নেওয়া জবানবন্দির কোনো আইনি ভিত্তি নেই। তা কেবলমাত্র তদন্তের প্রয়োজনে ব্যবহার হতে পারে।

জামিনের আদেশে মুম্বাই হাইকোর্টের বিচারপতি লিখেছেন, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে আপত্তিকর এমন কিছু পাওয়া যায়নি, যার উপর ভিত্তি করে বলা যায়, আরবাজ ও মুনমুনের সঙ্গে মিলে আরিয়ান কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন।

আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা একই প্রমোদতরীতে ছিলেন। কেবল এ যুক্তিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তি নেই বলেও রায়ে লিখেছে হাইকোর্ট।

গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ান, মুনমুন, আরবাজসহ একাধিক ব্যক্তিকে আটক করেন এনসিবির তৎকালীন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। পর দিন তাদের গ্রেফতার দেখানো হয়। নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর মোম্বাই হাই কোর্টে যান আরিয়ানরা। সেখানে শর্তসাপেক্ষে জামিন পান শাহরুখ-তনয়। ৩০ অক্টোবর বাড়ি ফেরেন তিনি। তারপর থেকে প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে হাজিরা দিচ্ছেন আরিয়ান। সেই জামিনের মামলারই আদেশ প্রকাশ করল মুম্বাই হাইকোর্ট।
খবর সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ