1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জ ঘিরে হবে সর্বাধুনিক নগরী: এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

ড্যাপের আওতায় ঢাকার দুই সিটিসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঘিরে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নগর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সব শ্রেণিপেশার সমন্বয়ক না হলে প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে, রাজধানীতে ড্যাপের জাতীয় সেমিনারে যোগ দিয়ে তারা এসব কথা বলেন।

রাজধানীর দুই সিটি ও এর আশপাশের গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ ৫৯টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নগর গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে, শনিবার রাজধানীর একটি হোটেলে ড্যাপের জাতীয় সেমিনারে অংশ নেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এতে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জানান, আধুনিক ও সমৃদ্ধ শহর গঠনে কাজ করছে বর্তমান সরকার। ড্যাপ এর এই প্রকল্প তারই রূপদান করবে।এসময় প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সেমিনারে যোগ দিয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিম হায়াত আইভি বলেন, ড্যাপের কাজগুলো করার আগে অবশ্যই রাজউক ও সিটি করপোরেশনের সাথে সমন্বয় করতে হবে।

এসময় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জর কথা তুলে ধরেন নগর পরিকল্পনাবিদরা।ড্যাপের প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ