1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৪ Time View

রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেমে কোনও গণপরিবহন চলবে না বলে মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পরিবহন মালিক সমিতির দেওয়া তিনদিনের ডেডলাইন শেষ হয়েছে গতকাল শনিবার (১৩ নভেম্বর)। সেই হিসেবে আজ রোববার (১৪ নভেম্বর) থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেম বন্ধ হওয়ার কথা রয়েছে।

পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে এ তথ্য।

অন্যদিকে এখনও রাজধানীর গণপরিবহনগুলোতে ভাড়ার তালিকা ও জ্বালানি ব্যবহার সংক্রান্ত স্টিকার লাগানো হয়নি। তাই এখনও কাটেনি অতিরিক্ত ভাড়ার ভোগান্তি।

জানা গেছে, গত বুধবার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে বাস ভাড়া বাড়ানোর পরবর্তী অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনদিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং এবং গেটলক থাকবে না বলে জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ।

তিনি আরও জানিয়েছেন, রাজধানীতে ওয়েবিল সিস্টেমেও আর বাস চলবে না। গাড়িতে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগর পরিবহনগুলোতে সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় রীতিতে পরিণত হওয়ার পরের ধাপে আসে ওয়েবিল পদ্ধতি। নির্ধারিত দূরত্বে কতজন যাত্রী উঠছে সেটা গণনা করার পদ্ধতি এটি। একজন লাইনম্যান নির্ধারিত দূরত্বে একটি কাগজে যাত্রীর সংখ্যা লিখে স্বাক্ষর করে দেন। কম যাত্রী নিয়ে বেশি ভাড়া আদায়ের জন্য ওয়েবিল নামের এ পদ্ধতি চালু করেছিল বাস মালিকরা। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে কোনও যাত্রী যদি মিরপুর থেকে শাহবাগ আসতে চান, তবে তাকে গুলিস্তান পর্যন্ত ভাড়া দিতে হয়।

উল্লেখ্য, ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত ৭ নভেম্বর ঢাকায় ডিজেলচালিত বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোর ভাড়া বাড়বে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ