1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিরল সম্মান দিয়েছে ফ্রান্স : মোমেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে ঐতিহাসিক বর্ণনা করে বলেছেন, ইউরোপীয় দেশটি তাঁর প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১২ নভেম্বর) এখানে প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘এ সফরে শেখ হাসিনা যে সম্মান পেয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্র অথবা সরকার প্রধান তা পাননি।’

ফ্রান্স সফরকালে শেখ হাসিনার সম্মানে আয়োজিত বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরে মোমেন বলেন, ফরাসি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, বিমান বন্দর এবং এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কো সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ