1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬৫ Time View

সরকারি সফরে শুক্রবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তিনি জেলা সদর ছাড়াও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সাত দিনের সফর শেষে ১৮ নভেম্বর দুপুরে রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মিঠামইন যাবেন। সেখানে কামালপুরে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন (১৩ নভেম্বর) দুপুরে হাওর উপজেলা অষ্টগ্রামে যাবেন।

ওই দিন বিকালে সেখানকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সংগে মতবিনিময় করবেন। রাতেই তিনি মিঠামইনে ফিরে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

১৪ নভেম্বর সকাল ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি বাবা হাজি তায়েব উদ্দিন-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। মিলাদ শেষে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সংগে মতবিনিময় করবেন।

এদিন নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় ইটনা যাবেন রাষ্ট্রপতি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সংগে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনের বাড়িতে ফিরবেন তিনি।

১৬ নভেম্বর বিকাল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে যাবেন। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন শেষে পরদিন জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সংগে মতবিনিময় করবেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ