1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৯ Time View

সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন (ইউনিয়ন পরিষদের নির্বাচন) করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গেছেন- সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।’

ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করছে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। সবসময়ই আপনারা দেখে আসছেন, ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে।’

তিনি বলেন, ‘বেশ কয়েকটি এলাকায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেফতার করা হয়েছে।’

‘যারা এ চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ