1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দেশকে লজ্জায় ফেললেন অ্যাথলেট মোহন খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১১৮ Time View

উসাইন বোল্ট, ইউহান ব্লেক, টাইসন গে, আসাফা পাওয়েলরা যখন প্রস্তুত হচ্ছেন সর্বকালের সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়াতে, সে আসরের প্রাক-বাছাইয়ে বাংলাদেশের দ্রুততম মানব মোহন খান সময় নিয়েছেন ১১.২৫ সেকেন্ড।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) কোন মানদন্ড বিচার বিবেচনা না করেই একটি নিমন্ত্রণপত্র যোগার করে ধরেবেঁধে পাঠিয়ে দিলেন একজনকে। তার অভিজ্ঞতা দেশের মঙ্গল বয়ে আনবে কি না তাও বিবেচ্য নয়। সাম্যের গান গাইতে গাইতে চলে যান অলিম্পিক মঞ্চে।

কেমন লজ্জা লজ্জা লাগছে। বাংলাদেশের একজন পুরুষ নারীদের সঙ্গেও দৌড়ে পারেন না! ১০০ মিটারে নারীদের বিশ্ব কেরর্ড ১০.৪৯ সেকেন্ড। অলিম্পিক রেকর্ড ১০.৬২ সেকেন্ড। ১১ সেকেন্ডের নিচে কত নারী যে ১০০ মিটার দৌড়ান তার ইয়ত্তা নেই। বাংলাদেশের দ্রুততম মানব অ্যাথলেটিক্সের প্রাক-যুগকেও হার মানিয়েছেন।

লন্ডন অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ পারফরমেন্সও মোহন খানের। পাকিস্তানের দ্রুততম মানব লিয়াকত আলীও প্রাক-বাছাইয়ে ১০.৯০ সেকেন্ড সময়ে শেষ করেছেন। মোহন খানের চেয়ে ০.৩৫ সেকেন্ড কম সময়ে দৌড়েছেন তিনি। নেপালের তিলক রামের অলিম্পিক সময় ১০.৮৫ সেকেন্ড। সবচেয়ে ভালো করেছেন মালদ্বীপের আজনিম আহমেদ। প্রাক-বাছাইয়ে ১০.৭৯ সেকেন্ড সময় নেওয়ায় প্রথম রাউন্ডে দৌড়ানোর সুযোগ পান তিনি। যদিও ইউহান ব্লেকের সঙ্গে হিটে সেরা সময় করতে পারেননি আজনিন। ১০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন।

আবার ফিরে আসি বাংলাদেশের প্রতিযোগীর বিষয়ে। দেশ থেকে একমাত্র অ্যাথলেট অ্যাথলেটিক্স ইভেন্ট অংশ নেওয়ার জন্য অলিম্পিক গেমসে গিয়েছেন। আন্তর্জাতিক অলিম্পক কাউন্সিলের অতিথি হয়ে ভ্রমণে গিয়ে বিশ্বের কাছে মোহন খান দেশকে তুলে ধরলেন ‘স্থির জাতি’ হিসেবে!

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ