1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পরিবর্তনের সন্ধিক্ষণে দুই কোরিয়া : দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ১৯৭ Time View

নতুন বছরের এক ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাক বলেছেন, ‘কোরিয়া উপদ্বীপ এখন এক সন্ধিক্ষণে অবস্থান করছে এবং এই অবস্থান থেকে পরিবর্তনের অনেক সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘উত্তর কোরিয়া যদি এ ব্যাপারে উৎসাহ দেখায় তাহলে সিউল দ্রুত এবং জোরালো সাড়া দেবে। যদিও তাদের সঙ্গে কৌশলগত যুদ্ধাবস্থা বিরাজ করছে।’

তবে তিনি এও উল্লেখ করেন, সবচেয়ে বড় বিষয় হলো স্থিতিশীলতা। যদি পিয়ংইয়ং তাদের পরমাণু কার্যক্রম বন্ধ করে তবে নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু করতে এই অবস্থা সহায়ক হবে।

এদিকে রোববার উত্তর কোরিয়া নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, নতুন নেতা কিম জং উনকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।

গত বছরের ১৭ই ডিসেম্বর কিম জং ইল ৬৯ বছর বয়সে মারা যাওয়ার পর তার উত্তরাধিকার হিসেবে তারই ছেলে কিম জং উন উত্তর কোরিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।

তিনি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনা বাহিনীর সর্বাধিনায়কও।

এর মধ্যে গত শুক্রবার উত্তর কোরিয়ার প্রশাসনের সবচে ক্ষমতাবান প্রতিষ্ঠান জাতীয় প্রতিরক্ষা কমিশন বাকি বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নেতৃত্বে উত্তর কোরিয়ার নীতিতে কোনও পরিবর্তন আসবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ