1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫১ Time View

একটি গোষ্ঠী দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। দাঙ্গা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল একটি মহল।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় বাংলাদেশে দাম বেড়েছে। তবে শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে সমস্যার সমাধান হয়েছে। পরিবহন শ্রমিকরা কাজে ফিরেছে।

এসময় মন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগ সবসসয় জনগণের কথা বলে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। ২০২৩ সালের জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগাখান মিন্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ