1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আর্জেন্টিনার গভর্নর খুন, সন্দেহ স্ত্রীর দিকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ২২৪ Time View

ইংরেজি নববর্ষের প্রাক্কালে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আর্জেন্টিনার একজন প্রাদেশিক গভর্নর। এই হত্যাকাণ্ডের জন্য গভর্নরের স্ত্রীকে সন্দেহ করা হচ্ছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রিও নেগ্রো প্রদেশের গভর্নর কার্লোস সোরিয়া ঘটনার সময় নিজ বাড়িতে নববর্ষ উদযাপনের জন্য স্ত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তবে গভর্নর সোরিয়ার সহকারী আলবার্তো ওয়েরেতিলনেক এই ঘটনাকে একটি ঘরোয়া দুর্ঘটনা বলে অভিহিত করেছেন।

পুলিশ ইতোমধ্যেই তার স্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ গভর্নরের বাড়িতে এসে বিছানার ওপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে এর অল্প সময় পরই তিনি মারা যান।

গভর্নর কার্লোস সোরিয়া মাত্র কয়েক সপ্তাহ আগে প্রদেশটির দায়িত্বভার নেন। তিনি আর্জেন্টিনার বর্তমান ক্ষমতাসীন পেরোনিস্ট পার্টির প্রার্থী হিসেবে রিও নেগ্রো প্রদেশের গর্ভনর নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ