1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৬২ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে এবার ঘরে ফিরলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। ইতোমধ্যেই এমিরেটসের ফ্লাইটে করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদরা।

সংযুক্ত আরব আমিরাত থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। দেশে পৌঁছেছেন বাংলাদেশ সময় বিকেল ৫ টা ২০ মিনিটে।

মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ছাড়া দলের বাকি পাঁচ ক্রিকেটার হলেন শরিফুল ইসলাম, নাইম শেখ, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও এসেছেন তাদের সঙ্গে।

দুই ভাগে দল দেশে ফিরলেও সেখানে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ। মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা।

মাহমুদউল্লাহ-মুশফিকের মতো দলের সঙ্গে ফেরা হচ্ছে না কোচিং স্টাফদেরও। সপ্তাহ খানেকের ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

মাহমুদউল্লাহ-মুশফিকরা দলের সঙ্গে না ফেরায় শুক্রবার (৫ নভেম্বর) রাতের মধ্যে ঢাকায় পা রাখবেন ১০ ক্রিকেটার। ইনজুরিতে ছিটকে পড়ায় আগেই দেশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। যেখানে আট ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। জয় দুটি এসেছে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ