1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৮ Time View

পশ্চিমবঙ্গ সংবাদদাতা

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টা ২২ মিনিটে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান ৭৫ বছর বয়সী এই রাজনীতিক। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন।

আজ, শুক্রবার (৫ নভেম্বর) কেওড়াতলা মহাশ্মশানে সুব্রত মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে।

তারপর দুপুর ২টা নাগাদ কলকাতার প্রাক্তন মেয়রের বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবে সুব্রত মুখার্জির মরদেহ। সেখান থেকে একডালিয়া এভারগ্রিন হয়ে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।

সুব্রত মুখার্জি দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি কলকাতা করপোরেশনের মেয়র থাকাকালীন ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। তিনি শুধু রাজনীতিক ছিলেন তা নয়, তিনি খুব ভালো অভিনয়ও করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ