1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মার্ভেলের সুপারহিরো প্রিয়াঙ্কা, যা বললেন তার সহঅভিনেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬৩ Time View

তামিল সিনেমা দিয়ে শুরু করে বলিউড থেকে হলিউড; সর্বত্র খ্যাতি কুড়িয়ে নিয়েছেন ‘দেশি গার্ল’ খ্যাত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। শুধু সিনেমাতে অভিনয় নয়, প্রযোজনাও করছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। তার নিজের প্রযোজনা সংস্থা পার্পল পেবলস পিকচার্স থেকে প্রযোজনা করেছেন ১৪টি সিনেমা।

এছাড়াও তিনি একজন লেখিকা ও গায়িকা হিসেবেও সমাদৃত।

২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করে হলিউডে নিয়মিত হয়ে উঠেছেন এই অভিনেত্রী। ‘কোয়েন্টিকো’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। মুক্তি প্রতীক্ষিত সাইফাই সিনেমা ‘ম্যাট্রিক্স রেজারেকশন’ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ সিনেমাতেও দেখা যাবে তাকে। সম্প্রতি তিনি ব্যস্ত আছেন থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ -এর কাজ নিয়ে।

আসন্ন অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ সিটাডেলে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াঙ্কা ও গেম অব থ্রোনস খ্যাত রিচার্ড ম্যাডেনকে। যা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ পরিচালক জো এবং অ্যান্থনি রুশো পরিচালনা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘এটারনালস’ তারকা ম্যাডেনকে জিজ্ঞেস করা হয় প্রিয়াঙ্কা মার্ভেল সিনেমাটিক জগতে সফল হবেন কিনা। এর উত্তরে রিচার্ড ম্যাডেন তার সহ-অভিনেত্রীর প্রশংসায় কোনো কমতি রাখেননি। সুপারহিরো এবং সুপার ভিলেনে ভরপুর বিশ্বের জন্য প্রিয়াঙ্কা উপযুক্ত বলে মন্তব্য করেন ম্যাডেন।

‘তিনি একজন চমৎকার প্রতিভাবান ও সুন্দরী অভিনেত্রী। সেইসাথে একজন শক্তিশালী মানুষও বটে। সিটাডেলে করা তার চরিত্র দিয়ে তিনি সবাইকে চমকে দিবেন বলে মনে করি আমি। কে জানে, আমরা হয়ত তাকে একদিন ‘এটারনালস’ ছবির কোনো চরিত্রে দেখব’- যোগ করেন ম্যাডেন।

এদিকে ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় প্রিয়াঙ্কাকে সেলিন ডিওন, স্যাম হেগুইন ও মিনডি কালিংয়ের সঙ্গে, ‘ম্যাট্রিক্স’র ৪র্থ কিস্তিতে কিয়ানু রিভেসের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে। তারমধ্যে ‘ম্যাট্রিক্স’ সিনেমাটি এই বছরের শেষ দিকে বড়দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিজ দেশ ভারতে এসে প্রিয়াঙ্কা ঘোষণা করেছিলেন তিনি ‘জি লে জারা’- তে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সাথে অভিনয় করবেন। ফারহান আখতার পরিচালিত সিনেমাটি রোড ট্রিপকে ঘিরে। এ সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী বলিউডপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ