1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ডুমুরিয়ায় শারীরিক প্রতিবন্ধী যুবক-যুবতীর বিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ আগস্ট, ২০১২
  • ১০৬ Time View

খুলনার ডুমুরিয়া উপজেলার সদরে হত দরিদ্র ও প্রতিবন্ধী সোনাতন বিশ্বাস ও দিপালী বিশ্বাসের বিয়ে সম্পন্ন হয়েছে।

এ বিয়েকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসব বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য গাজী আব্দুল আজিজ ও তার সহযোগীদের সার্বিক সহযোগিতায় এ বিয়ে সম্পন্ন হয়।

ইউপি সদস্য গাজী আব্দুল আজিজ জানান, “মৃত মতিলাল বিশ্বাসের ছেলে শারীরিক প্রতিবন্ধী সোনাতন বিশ্বাস (২৪) এর সঙ্গে অমূল্য বিশ্বাসের মেয়ে শারীরিক প্রতিবন্ধী দিপালী বিশ্বাসের (২০) বিয়ে উপজেলা সদরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে সম্পন্ন হয়েছে।”

তিনি আরো বলেন, “প্রতিবন্ধীদের সামাজিক সব কাজে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।
পরে বর-বধূকে বাদ্যযন্ত্র সহকারে মহা ধুমধামের মধ্যে বাড়িতে নেওয়া এবং অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়।”

এসময় অন্যানের মধ্যে উপস্থিত  ছিলেন- শাম্মী মোল্লা, শাহিনূর গাজী, বাবু গাজী, অদুদ শেখ, আবু সাঈদ ও বিষ্ণু বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ