1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আইপিএলে দল কিনছেন রণবীর-দীপিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬১ Time View

আইপিএলে নতুন দল কিনতে আগ্রহী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একটি সংস্থার সঙ্গে যৌথভাবে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির বিডে আগ্রহী এ তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আইপিএলে এবার দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। আট দলের বদলে ১০ দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে রয়েছে। এরমধ্যে রণবীর-দীপিকার দল কেনার জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে, আইপিএলের নতুন দুটি দল কোন কোন শহর থেকে হবে, তা নিয়েও চলছে জল্পনা। আহমেদাবাদ এবং লখনৌ অন্যদের থেকে এখন এগিয়ে রয়েছে। তবে লড়াইয়ে আরও বেশ কয়েকটি শহরও রয়েছে।

জানা গেছে, দুটি নতুন দল কেনার জন্য আগামী ২৫ অক্টোবর বিডিং হবে। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। এ পর্যন্ত ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।

দরপত্রের দাম রাখা হয়েছে কর ছাড়া এক কোটি ১০ লাখ টাকা। আগ্রহীদের প্রথমে ৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ