1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অজয় দেবগনের ছবিতে ‘মানিকে মাগে হিতে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৬২ Time View

এবার বলিউডে শোনা যাবে ভাইরাল গান ‘মানিকে মাগে হিতে’। তাও আবার হিন্দিতে! হ্যাঁ, শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইয়োহানি ডি’ সিলভা এবার গান গাইবেন বলিউডের ছবিতে। অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিংয়ের ‘থ্যাঙ্ক গড’ ছবিতেই গান গাইতে চলেছেন ইয়োহানি।

জানা গেছে, এই ছবিতেই সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিতে’র হিন্দি ভার্সানই শোনা যাবে। ছবির পরিচালক ইন্দ্রকুমার।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, কয়েকদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘শিদ্দত’ ছবির প্রমোশনের জন্য গান গেয়েছিলেন ইয়োহানি। তবে এবার আর শুধু প্রমোশনাল গান নয়, বরং ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ই গাইবেন হিন্দিতে।

সম্প্রতি এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে ইয়োহানি জানিয়েছেন, বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সেসব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।

শ্রীলঙ্কার কন্যা ইয়োহানি ডি’ সিলভা রাতারাতি হয়ে উঠলেন নেটদুনিয়ার সেনসেশন। ‘মানিকে মাগে হিতে’ গানটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সাধারণ মানুষ থেকে টলিউড, বলিউডের সেলিব্রেটিরা মজে যান ইয়োহানির এই গানে। আর এবার সেই ভাইরাল কন্যা ইয়োহানিই সম্প্রতি ঘুরে গেলেন ভারতে।

ইয়োহানির বলেন, আমার এ আর রহমানের সংগীত খুব ভালো লাগে। আমি তার সঙ্গে একবার কাজ করতে চাই। গত ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ