1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

নির্বাচন আসলেই বিএনপি-জামাত ভারত বিরোধী ও হিন্দু বিরোধী কথা বলে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৩ Time View

নির্বাচন আসলেই বিএনপি-জামাত ভারত বিরোধী ও হিন্দু বিরোধী কথা বলে সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদ দেয়, তারাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, আমরা সবাই বাঙ্গালি। এদেশের মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। কিন্তু বিএনপি জামাত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

এর আগে তিনি হামলায় ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি বাড়ী-ঘর ও মন্দির পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় বটের হাট দাখিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রংপুর জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ