1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি শেখ হাসিনার উন্নয়ন দেখতে পারে না : মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৯ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নির্বাচনে বিএনপি বিজয়ী হলে গণতন্ত্র ঠিক আছে, আর বিজয়ী হতে না পারলে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আসলে যারা নির্বাচনে আসছে না তারাই গণতন্ত্রকে হত্যা করছে।

তিনি বলেন, বিএনপি আসলে শেখ হাসিনার উন্নয়ন দেখতে পারে না। এজন্য এসব কথা বলছে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা হল রুমে হাউজহোল্ড সাইলো বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়ন তারা দেখতে পারে না, সেজন্য কুমিল্লা, রংপুরের পীরগঞ্জ ও নোয়াখালীতে কি হয়েছে তা তো দেখেছেন, আমাদের শরীরে কালিমা লেপে দেওয়ার পায়তারা করছে তারা । এই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না এ কথাগুলো শুধু টিভির সামনে বলছে অথচ তারাই যে এ কাজগুলো করছে এখন সবাই তা জানে।

তিনি আরও বলেন, সারাদেশে ২০০টি প্যারাডা সাইলো নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০টির নির্মাণ কাজ শুরু হয়েছে। ছয় মাসের মধ্যে খাদ্যবান্ধবের যে কার্ড আছে তা ডিজিটাল করার প্রক্রিয়া চলমান আছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশিদ ইকবাল রিজভী ,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মজিবুর রহমান, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ