1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক: স্পিকার ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আসেনি কর্মসৃজন প্রকল্পের তহবিল, ‘কামলার হাটে’ মিলছে না কাজও সার্কাস ও যাত্রায় অশ্লীলতার অভিযোগে সোনামুখী মেলা বন্ধ ক্ষমা চাইলেন ‘বাংলাদেশ থাকবে না’ বলা সেই ভারতীয় সাংবাদিক ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

বগুড়ায় হবে হাইটেক পার্কসহ শিল্পপ্রতিষ্ঠান : পলক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বগুড়ায় পর্যায়ক্রমে হাইটেক পার্ক, শেখ কামাল আইটি সেন্টার, ইনকিউবেটর অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ইউবেটর সেন্টার স্থাপন করা হবে। এজন্য সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।

আজ শনিবার সকালে বগুড়ার ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মমইন কনফারেন্স সেন্টারে এসব কথা বলেন তিনি। হাইটেক পার্ক স্থাপনসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সংক্রান্ত আলোচনা ও পরিদর্শনে বগুড়ায় আসেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকার বগুড়ার মাটি ও জনগণকে ব্যবহার করেছে। কিন্তু বগুড়ার উন্নয়নে তেমন কিছুই করেনি। আওয়ামী লীগ সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। তাই শিল্পে অনগ্রসর বগুড়া জেলায় বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে। এই হাইটেক পার্ক স্থাপনের মধ্য দিয়ে এলাকার প্রায় ১৫ হাজার যুবকের কর্মসংস্থান হবে।

টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম জানান, সরকারের সাথে পার্টনারশিপে বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এজন্য ১০২ একর জমি দেওয়া হচ্ছে। এ ছাড়া পুন্ড্র ইউনিভার সিটিতে একটি ফ্লোর সরকারকে আইটি ট্রেনিংয়ের জন্য ছেড়ে দেওয়া হবে। এলাকার যুবকদের কর্মসংস্থান যাতে দ্রুত করা যায় এজন্য টিএম এস এস সর্বদা কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডা. বির্কন কুমার ঘোষ, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ