1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ ২৩ বছর পর এমন একাদশ নিয়ে নামল বাংলাদেশ ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায় মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন

পপির পারিশ্রমিক এবার দ্বিগুণ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ১৩৬০ Time View

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকা পপি। গত ডিসেম্বরে সর্বশেষ মুক্তি পাওয়া পপি অভিনীত ছবি ‘গার্মেন্টস কন্যা’ ব্যবসা সফল হয়। তাকে নিয়ে যখন নির্মাতারা নতুন করে ভাবতে শুরু করছেন, ঠিক তখনই অযৌক্তিকভাবে পারিশ্রামিক চেয়ে বিতর্কের জন্ম দিলেন।

পপির হাতে এখন ২/৩টি ছাড়া নতুন কোনো ছবি নেই। তবে ‘গার্মেন্টস কন্যা’ ছবিটি সুপারহিট করায় আবারও নতুন করে তিনি নির্মাতা-প্রযোজকদের মনোযোগ আকর্ষণ করেন। পপির সঙ্গে প্রাথমিক কথাবার্তার মাধ্যমে ঢালিউডের সফল পরিচালক মনতাজুর রহমান আকবর সম্প্রতি ‘সবুজ কেন সন্ত্রাসী’ নামের একটি ছবির পরিকল্পনা করেন। ছবিতে অভিনয়ের চুক্তির কথা উঠলে পপি পারিশ্রমিক চান ১০ লাখ টাকা।

ঢালিউডে বর্তমানে ১টি ছবির জন্য প্রথমসারির কোনো নায়িকা পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা পারিশ্রমিক নেন। এ ক্ষেত্রে হঠাৎ করেই বাজার চলতি পারিশ্রমিকের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমান অর্থ দাবী করে পপি বিতর্কের জন্ম দিয়েছেন । পপির এই বিশাল অংকের পারিশ্রমিক চাওয়ায় অবাক হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। এ নিয়ে চলতে থাকা কানাঘুষা পপির কানে এলে তিনি বলেন, নিজের পারিশ্রমিকের অংক নির্ধারণ করার অধিকার সবারই আছে। আমি যে পারিশ্রমিক চেয়েছি তাতে পরিচালকের পোষালে তিনি আমাকে নেবেন, নইলে নেবেন না। এটা নিয়ে বাড়াবাড়ির কিছুই দেখি না।

পপির এই মোটা অংকের পারিশ্রমিক প্রসঙ্গে মমতাজুর রহমান আকবর বলেন, হঠাৎ করে দ্বিগুন পরিমান পারিশ্রমিক পপি কেন চাইলেন আামি বুঝতে পারলাম না। হয়তো তিনি এ ছবিটিতে কাজ করতে চাচ্ছেন না, তাই এমন পারিশ্রমিক চেয়েছেন।

বিভিন্ন সূত্রে থেকে ঢালিউডের নায়িকাদের পারিশ্রমিক সম্পর্কে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ঢালিউডের নায়িকাদের মধ্যে এ মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক নেন মৌসুমী। একটি ছবিতে অভিনয়ের জন্য তিনি নেন ৭ লাখ টাকা। শাবনূর, অপু বিশ্বাস আর পূর্ণিমার পারিশ্রমিক থাকে ৫লাখ থেকে ৬ লাখ টাকার মধ্যেই। এসব তথ্য পপির নিজেরও জানা। পপি নিজেও এর আগে একটি ছবির জন্য ৫ লাখ টাকার পান নি। হঠাৎ করে দ্বিগুণ পারিশ্রমিক হাঁকিয়ে বিস্ময়ের জন্ম দিলেন পপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ