1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

প্লে-অফের আগে দুই খেলোয়াড়কে ছেড়ে দিলো ব্যাঙ্গালুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৫ Time View

আজ (সোমবার) রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে মাঠে নামার আগেই দুই শ্রীলঙ্কান ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ব্যাঙ্গালুরু।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের জন্য লঙ্কান ক্রিকেটারদের ছাড়তে হয়েছে ব্যাঙ্গালুরুর। সে দুই ক্রিকেটার হলেন ডানহাতি পেসার দুশমন্থ চামিরা ও ডানহাতি স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। তাদের ছাড়াই কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির দল।

চামিরা ও হাসারাঙ্গাকে ছেড়ে দেয়ার কথা জানিয়ে ব্যাঙ্গালুরুর টুইটার হ্যান্ডলারে লেখা হয়েছে, ‘আমরা তাদের দুজনকে শুভকামনা জানাই এবং আইপিএলে পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের কারণে ধন্যবাদ জানাই।’

আইপিএলের আরব আমিরাত পর্ব শুরুর আগে বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছিলেন হাসারাঙ্গা ও চামিরা। স্পিনার হাসারাঙ্গাকে দুইটি ম্যাচে নিয়েছিলো ব্যাঙ্গালুরু। অন্যদিকে কোনো ম্যাচেই সুযোগ পাননি চামিরা।

আসন্ন বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। আগামী ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ