1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নানা নাটকের পর বিশ্বকাপ দল চূড়ান্ত করলো শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৩ Time View

নিজেদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বেশ কাঁটাছেড়াই করলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। কয়েক দফা পরিবর্তনের পর রোববার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা।

সেপ্টেম্বরে প্রথম দফায় ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিল লঙ্কানরা। পরে চোটের কারণে বাদ দেয়া হয় একজনকে, নতুন করে নেয়া হয় আরও পাঁচজনকে। সেই ১৯ জনের দল থেকে সাতজনকে বাদ দিয়ে নতুন তিনজন নিয়ে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত স্কোয়াড।

আইসিসির নিয়ম অনুযায়ী ১০ তারিখের মধ্যে নিজেদের স্কোয়াডে যেকোনো সংযোজন-বিয়োজন করতে পারতো দলগুলো। সেটি কাজে লাগিয়ে রোববার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে লঙ্কানরা। এই দলের সঙ্গে আবার রিজার্ভ হিসেবে রাখা হয়নি কাউকে।

গত মাসে ঘোষিত ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন লাহিরু মাদুশঙ্কা, নুয়ান প্রদীপ, প্রবীন জয়াবিক্রম ও কামিন্দু মেন্ডিস। তাদের জায়গায় এসেছেন পাথুম নিসাঙ্কা, আকিলা ধনঞ্জয়, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্দো। প্রাথমিক স্কোয়াড থেকে এই চার পরিবর্তনই এনেছে তারা।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। তারা রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের বাকি সদস্যরা হচ্ছে নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। আগামী ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, পাথুম নিসাঙ্কা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ও আকিলা ধনঞ্জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ