1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৭ Time View

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির বার্লিনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৮ অক্টোবর) সকালে রাষ্ট্রপ্রধানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

তিনি বাসসকে জানান, বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চোখের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। ১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। খবর বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ