1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ইতালি গেলেন স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৮ Time View

প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে রোমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, সংসদ সদস্য জাফর আলম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সম্মেলনে অংশ নেবেন।

এদিকে আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তৃতীয় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশ নেবেন স্পিকার।

এ সম্মেলনে আরও অংশ নেবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন।

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ছেড়েছেন। আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ