1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বিসিবি নির্বাচন: হ্যাটট্রিক জয়ের পথে পাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৪ Time View

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। আজ বুধবার (৬ই অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে এই প্রক্রিয়া। শেষ হবে বিকাল ৫টায়। ইতিমধ্যেই পছন্দের প্রার্থীদের সমর্থন দিতে এবং নির্বাচিত করতে স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন ভোটাররা। ভোটগ্রহণ শেষে আজই জানা যাবে ফলাফল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেয়িামের দেয়ালে দেয়ালে বড় বড় ব্যানারে ঝুলছে প্রার্থীদের ছবি। কোনো মিছিল-মিটিং না থাকলেও নির্বাচনের উত্তাপ এখন শেরে বাংলার সর্বত্র। আজ নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে আগামী চার বছরে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কারা হবেন বিসিবি পরিচালক!

তবে কারা দায়িত্ব নিতে যাচ্ছেন তা অনেকটাই ওপেন সিক্রেট। শেষ দুই মেয়াদে ৮ বছর টাইগারদের ক্রিকেটকে এগিয়ে নিতে যারা নিজেদের অবদান রেখেছেন আবারো তাদের বেশির ভাগই পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

অবশ্য বেশ কয়েকজন নতুন মুখও এগিয়ে আছেন এই দৌড়ে। তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যাবে দুইবারের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পুরনোদের সঙ্গে বেশকিছু নতুন মুখ নিয়ে আবারো বিসিবির দায়িত্ব নেয়ার অপেক্ষায়। হ্যাটট্রিক জয়ের পথে পাপন। গঠনতন্ত্র অনুসারে নির্বাচিত হয়ে আসছেন ২৩ প্রার্থী।

এরইমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন। তার মানে ১৬ জন অপেক্ষায় আছেন নির্বাচনের জন্য। এ ছাড়াও আরও দু’জন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে তাদের নামও চূড়ান্ত। জানা গেছে, সাবেক মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে চূড়ান্ত করতে যাচ্ছে এনএসসি।

নির্বাচন হবে তিন ক্যাটাগরিতেই। এরমধ্যে জেলা ও বিভাগ ক্যাটাগরি-১ থেকে ১০ জন পরিচালক হবেন। এখানে ৭ জনের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না তাই তাদের জয় নিশ্চিত হয়েছে। বাকি ৩টি পদের জন্য ৫ জন ব্যালট লড়াইয়ে মুখোমুখি। ঢাকা বিভাগ থেকে ২ জন পরিচালক হবেন ১৭ জন কাউন্সিলরের ভোটে। ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব থেকে একজন সরে যাওয়াতে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ১৬ জন। এখান থেকে ১২ জন পরিচালক হবেন।

এ ছাড়াও ক্যাটাগরি-৩ থেকে সাবেক একজন পরিচালক হবেন। এখানে সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের প্রতিপক্ষ নাজমুল আবেদিন ফাহিম। ৪৫ জন কাউন্সিলর ভোট দিয়ে একজনকে পরিচালক বানাবেন। জানা গেছে, এখানে এগিয়ে আছেন সুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ