1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভুটানের ঘুরে দাঁড়ানোয় সেমিফাইনালে বাংলাদেশ জিডিপির হিসাবে গরমিল: বিগত দিনের পরিসংখ্যান বিকৃতি দূর করতে তিন সংস্কার উদ্যোগ রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬ ২ পেনাল্টি আর ২ আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৭৮ Time View

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৯১ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ২৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ ও নারী ১০ জন। এ সময় ঢাকায় ৭, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন। রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ