1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার প্রতি আস্থা রাখবেন : জনসভায় এরশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১২
  • ২০৭ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আপনারা আমার প্রতি আস্থা রাখবেন। কখন কী করতে হবে তা আমি নির্দেশ দেব। সে নির্দেশের মাধ্যমে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

রোববার জাতীয় পার্টির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানীর রাজউক মাঠে আয়োজিত এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া। এজন্য আগামী জাতীয় নির্বাচনে আমরা ৩০০ আসনে নির্বাচন করব।’

এরশাদ আরো বলেন, ‘আমাদের হাতে শৃঙ্খল ছিল, পায়ে বেড়ি ছিল, মুখে তালা ছিল। আমরা জনগণের কাছে যেতে পারিনি। জনগণের কাছে ‍আমাদের প্রাণের কথা খুলে বলতে পারেনি। আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আজ সে দিনের অবসান হয়েছে। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবার সময় এসেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ