1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

ষড়যন্ত্রের ভয় দেখাবেন না : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ Time View

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। ষড়যন্ত্রে একবার জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেব না। জনগণের শক্তিতে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদের ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ৩৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘দুটি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার একটিতে ১০ বছর, আরেকটিতে ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ওনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন।’

তিনি বলেন ‘হাসপাতালে যাওয়ার দিন থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলে না। কিন্তু তাদের বিদেশে যেতে দিতে হবে। বললাম চিকিৎসা তো হচ্ছে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো বলে বিদেশ যেতে দেন।’

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আমরা নাকি ভয় পাই ওনাকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিতে। যে লোক, যে দল দেশে থেকে অশ্বডিম্ব পাড়ে- সে বিদেশে গিয়ে কী পাড়তে পাড়ে? বিদেশে গেলে কী হতে পারে?

ইউপি নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। জনগণকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে, এ দেশে গণতন্ত্র আছে।

আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক পিয়ারা আক্তার পিউনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ