1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে স্রেফ উড়ে গেল শ্রীলংকা ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল তারা। মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে তারা হারল ১০ উইকেটের ব্যবধানে।

আরও একবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। জবাবে মাত্র ১৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

স্বাগতিকদের করা ১২০ রানের জবাবে ফিফটি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারই। আগের ম্যাচেও ফিফটি করা কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৪৬ বলে ৫৯ রান করে। আরেক ওপেনার রেজা হেনডরিকসের ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৬ রান।

এর আগে শ্রীলংকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। আর শেষদিকে চামিকা করুনারাতেœর ২৪ রানের সুবাদে একশ পার হয় স্বাগতিকদের দলীয় সংগ্রহ।

বল হাতে দুটি করে উইকেট নেন জর্ন ফরচুইন ও কাগিসো রাবাদা। এ ছাড়া এইডেন মারক্রাম, উইয়ান মাল্ডার ও কেশভ মহারাজের শিকার ১টি করে উইকেট।

পুরো সিরিজেই ব্যাট হাতে ছন্দে থাকা ডি কক জিতেছেন সিরিজসেরার পুরস্কার। তার হাতেই উঠেছে শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ