1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বেগুনী শাড়ীতে কি বার্তা দিলেন পর পরীমণি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯ Time View

চিত্রনায়িকা পরীমণি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা ইতোমধ্যেই সবার জানা হয়ে গিয়েছে। ২৭ দিন কারাবাসের পর গত ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন তিনি। মুক্তি পেয়ে কিছুদিন বিশ্রামে ছিলেন। এরপর তিনি তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন। ডাবিং এর কাজে দুদিন অংশও নিয়েছেন তিনি।

এদিকে ভক্তদের জন্য কিছুক্ষণ আগে পরীমণি একটি শাড়ী পড়া ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। ছবিতে তাকে দেখা যায়, বেগুনী আর সাদা রঙের শাড়ীতে বেশ ঠাণ্ডা মেজাজে আছেন। ক্যাপশনে তিনি একজন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়ের কথা লিখেছেন। যার বাংলায় অর্থ হচ্ছে, “আপনি যদি কিছু বলতে চান, তাহলে বেগুনী পড়ুন।” এতে তিনি ঠিক কি বুঝিয়েছেন তা আগামীকাল তার আদালতে হাজিরা শেষ হবার পরই বোঝা যাবে।

কারণ আগামীকাল (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন পরীমণি। আগে থেকেই এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছিল। এখন দেখা যাক ভক্তদের জন্য পরী নতুন কি বার্তা নিয়ে আসেন।

উল্লেখ, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পরীর আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বুধবার ১৫ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিন সকালে পরীমণি হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ