1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

তুরস্কের পর্যটনমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে সালমান-ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১ Time View

বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ‘টাইগার থ্রি’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তুরস্কে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিংয়ের ফাঁকে দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারলেন সালমান-ক্যাটরিনা।

গত আগস্টের শেষ দিকে রাশিয়ার বিভিন্ন লোকেশনে মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং হয়। টাইগার সিরিজের আগের দুই সিনেমার শুটিং হয়েছিল তুরস্কের ইস্তাম্বুলে। সেই রেশ ধরেই টাইগার সিরিজের তৃতীয় সিনেমার শুটিংও করা হচ্ছে সেখানে।

সিনেমাটির শুটিংয়ের জন্য রাশিয়া থেকে সরাসরি তুরস্কে যান সালমান-ক্যাটরিনাসহ সিনেমার টিম। আর সিনেমার শুটিংয়ের ফাঁকে সালমান-ক্যাটরিনাকে নৈশভোজের আমন্ত্রণ জানান দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নূরি এরসো। তার আমন্ত্রণে সারা দেন এ জুটি। এক সঙ্গে সেরেছেন নৈশভোজ।

সেই ছবি মেহমেত নূরি এরসো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করছেন। ছবিতে ক্যাটরিনা এবং সালমানকে মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।

ছবির ক্যাপশনে তুরস্কের এ মন্ত্রী লেখেন, ‘তার দেশ আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে।’

কয়েক মাস আগেই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান। শুটিংয়ের ফাঁকে দেশটির প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ