1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

গুলশানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ আহত ৫, দু’জন আইসিইউতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫৩ Time View

রাজধানীর গুলশানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোবিজের তিন তারকাসহ আহত হয়েছেন ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনায় আহত তারকারা হলেন – লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজ, খাইরুল বাসার।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন তারকাসহ ৫ জন। তারা হলেন লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজ, খাইরুল বাসার। মতাদের মধ্য দুইজন গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান গুলশান থানার ওসি আবুল হাসান।

গুলশান থানার এ এস আই রোকনুজ্জামান বলেন, গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

দুর্ঘটনার শিকার অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি। ’

তিনি জানান, তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন।

নাজিফা তুষি, শরিফুল রাজ, খাইরুল বাশার বর্তমানে নিয়মিত অভিনয় করছেন নাটক, ওয়েব সিরিজে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ