1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

রোনালদোও যাচ্ছেন পিএসজিতে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৬ Time View

নতুন মৌসুমের দলবদলে রীতিমতো চমক দিয়েই যাচ্ছে পিএসজি। অল্প সময়ের মধ্যে দলটি টেনে নিয়েছে লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুম্মা, জর্জিনিও উইজনাল্ডুমের মতো তারকা ফুটবলারদের। তাও আবার বিনা ট্রান্সফার ফি’তে। এবার শোনা যাচ্ছে পরের মৌসুমে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ভেড়াবে ফরাসি ক্লাবটি।

বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে নেয়া। যা হয়তো একটা সময় কেউ কল্পনাও করতে পারেনি। এরই মধ্যে মেসিকে দলে নিয়েছে পিএসজি। স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে রোনালদোকেও ফ্রি ট্রান্সফারে নিয়ে আসবে তারা। তবে এর সঙ্গে রয়েছে একটি পূর্ব শর্ত। সেটি হলো, তরুণ তারকা কাইলিয়ান এমবাপের ক্লাব ছেড়ে যাওয়া!

তবে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি সম্প্রতি জানিয়েছেন, এমবাপের ক্লাব ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর বলছে, ২০২১-২২ মৌসুম শেষে পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না এমবাপে। ব্যাপারটি সত্য হলে পিএসজিতে রোনালদোকে দেখলে অবাক হওয়ার কিছুতেই থাকবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ