1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ইংল্যান্ডের বাংলাদেশ সফর পেছাল ১৮ মাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫১ Time View

একদিন আগেই সফর স্থগিতের খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে না ইংল্যান্ড। তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার খবর প্রকাশ করে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। তবে একদিন পরই মঙ্গলবার জানা গেল নতুন সূচি।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) আবার নতুন খবর এলো যে, সিরিজটি পিছিয়ে গেছে প্রায় দেড় বছর। ২০২৩ সালের মার্চে মাঠে গড়াবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজটি।

মঙ্গলবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সূচির ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের মার্চে তারা বাংলাদেশ সফরে আসবে। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে সফর, ম্যাচগুলো হবে মিরপুর ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে। আগের সূচি অনুযায়ী সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি, তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল।

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল সীমিত ওভারের সিরিজ দুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যেহেতু ছিল ভারত, তাই ওই দেশের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের মিল থাকায় কুড়ি ওভারের বিশ্বকাপের ‘প্রস্তুতি’ পর্ব সারার পরিকল্পনা ছিল ইংলিশদের। বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সরে গেলেও নির্ধারিত সূচিতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে আইপিএলের কারণে!

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশে সফর ছিল, সেই সময় সংযুক্ত আবর আমিরাতে হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। যেহেতু মরুর দেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই আইপিএলকে বেছে নিয়েছে ইসিবি। কারণ সেখানে ইংল্যান্ডের এক ঝাঁক ক্রিকেটার থাকবেন, তাই বাংলাদেশকে তারা না করে দিয়েছিলেন। তবে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ