1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

পদ্মা সেতুর অর্থায়নে সারচার্জ আরোপে কাজ করছে এনবিআর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ৮৮ Time View

বিশ্বব্যাংকের অর্থায়ন না পাওয়া গেলে স্থানীয় উৎস থেকে পদ্মা সেতুর অর্থায়নে সারচার্জ আরোপে চিন্তা করছে সরকার। এ লক্ষে জাতীয় রাজস্ব বোর্ডকে কাজ করার নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রণালয়। এজন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সারচার্জের হার নির্ধারণ করা হবে।

বুধবার এনবিআর সম্মেলন কক্ষে ‘রাজস্ব আদায় পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মালনে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য এম ফরিদ উদ্দিন, রাহেলা চৌধুরী, বশির উদ্দিন, এনায়েত হোসেন, মো. শাহজাহান প্রমুখ।

ড. নাসির উদ্দিন বলেন, সারচার্জ ও অনান্য পন্থায় পদ্মাসেতুর জন্য অর্থ সংস্থানে এনবিআরকে নির্দেশনা দেয়া হয়েছে। যে সব বিষয়ের ওপর সারচার্জ আরোপ করা হবে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রসঙ্গত, এর পূর্বে বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ নামে ২.৫ শতাংশ অতিরিক্ত কর আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ