1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে মহড়া, পর্নকাণ্ডে মুখ খুললেন সোফিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৬ Time View

বলিউডে এমন অনেক ছোট অভিনেত্রী-অভিনেতা রয়েছেন, যাদের প্রতারণার জালে ফাঁসানো হয়। তাদের অসহায়তার সুযোগ নিয়ে পর্ন বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানো হয়। এমন ঘটনা নাকি যত্রতত্র। এর আগে এই তথ্য দিয়েছিলেন অভিনেত্রী শ্রুতি গেরাও। বলিউড সম্পর্কে একই ধরনের মন্তব্য করলেন মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াত।

মঙ্গলবার রাজের জেল হেফাজত হওয়ার পর পর্ন-কাণ্ড নিয়ে মুখ খুললেন সোফিয়া। তার সহকর্মীদের সতর্ক করে দিলেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী। সোফিয়া বললেন, ‘‘এক বার এক কাস্টিং এজেন্ট অডিশন নেওয়ার সময়ে আমায় ঘনিষ্ঠ দৃশ্যের মহড়া দিতে বলেছিল। পরিচালকের জন্য নাকি করে দেখাতে হবে আমায়। তবেই তিনি বুঝতে পারবেন, আমি সেই দৃশ্যে অভিনয় করতে পারব কিনা।’’ সোফিয়ার বক্তব্য, সাধারণত এ ভাবে অডিশন নেওয়া হয় না। যেখানে এন প্রস্তাব দেওয়া হয়, বুঝতে হবে, কোথাও গন্ডগোল রয়েছে। অস্বাভাবিকত্ব টের পেয়েই তিনি সেই কাজে রাজি হননি।

সোফিয়া এর পরে দু’বার ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেছেন। জানালেন, কোথাও তাকে সেটে যাওয়ার আগে মহড়া দিতে বলা হয়নি। মহড়া দিতে বলা মানেই পর্ন বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর ফাঁদ পাতা হয়েছে। তাই তাঁর বার্তা, ‘‘খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে অভিনেতা অভিনেত্রীদের।’’ প্রতারণা করে পর্ন ছবিতে অভিনয় করানোকে তিনি ধর্ষণের সঙ্গে তুলনা করে বললেন, ‘‘আশা করব, এই মামলাকে আদালত ততটাই গুরুত্ব দেবে, যতটা ধর্ষণের মামলায় দেওয়া হয়।’’

সোফিয়া জানালেন, মূলত ব্যবসায়ীরাই আরও বেশি টাকার লোভে এই ধরনের কাজ শুরু করেন। চলচ্চিত্র জগতের কম বয়সি অভিনেত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে তারা এই ব্যবসা চালান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ