1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

অলিম্পিক আয়োজকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১৬২ Time View

লন্ডন অলিম্পিকের মাসকট তৈরি করেছে চীনের ‘সুইটশপস’। তবে আয়োজকদের বিরুদ্ধে মাসকট তৈরির কাজে নিয়োজিত চীনা কর্মীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে স্থানীয় শ্রমিক ওয়াচডগ গ্রুপ।

গ্রুপটির দাবি চীনের দুটি কারখানায় তৈরি হয় অলিম্পিক মাসকট ওয়েনলোক ও মান্ডেভিল। এজন্য শ্রমিকদের এক মাসে ১২০ ঘণ্টা কাজ করতে হয়েছে। পর্যাপ্ত প্রতিরোধক ছাড়া শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কেমিক্যালের মধ্যে কাজ করে। কর্তৃপক্ষ কোনো ধরনের সরঞ্জাম প্রধান না করায় শ্রমিকদের মধ্যে অনেকে নিজের টাকা খরচ করে কিনেছে মাস্ক। এবিষয়ে স্কোলার্স এগেনস্ট কর্পোরেট মিসবিহেভিওর (এসএসিওএম)’র মুখপাত্র ডেবি চান বলেন, ‘আমরা খুবই হতাশ। যদিও এধরণের ব্যবহার গ্রহণযোগ্য নয়।’

এসএসিওএম জানায়, ওই দুই কারখানার ৯০ জন শ্রমিকের সাক্ষাৎকার নেওয়ার পর এমন অন্যায় খুঁজে পেয়েছে তারা। গত মে ও জুন মাসে দক্ষিণ গুয়াংডোং প্রদেশের ওই দুটি কারখানায় অলিম্পিকের মাসকট তৈরি করেন শ্রমিকরা। হংকংয়ের কেই পাইন ও জিন্ডার্ট প্রস্তুতকারক কোম্পানির অধীনে পরিচালতি হয়েছে দুটি কারখানা।

বেশ কয়েক শ্রমিক জানিয়েছেন, যদি তারা পাঁচ মিনিট দেরি করে আসতো তবে আগের দিন মধ্যরাত পর্যন্ত কাজ করার পরও পরের দিন শিপটে তাদের যোগ দিতে হতো সকাল আটটায়। এসএসিওএমের দাবি, এমন শর্ত নিঃসন্দেহে লঙ্ঘন করেছে লন্ডন আয়োজক কমিটি (এলওসিওজি)’র নিয়মনীতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ