1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফের বিসিসিআই’র আঙিনায় কপিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১২০ Time View

আনঅসিসিয়াল ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)’র সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন ভারতের কপিল দেব। এমন সিদ্ধান্তের জন্য আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার দরজা খুলেছে সাবেক অধিনায়কের।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এক চিঠিতে এসেল স্পোর্টস প্রাইভেট লিমিটেড বা আইসিএল থেকে পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন কপিল। এছাড়া চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘সবসময় বিসিসিআইকে সমর্থন করেছি। ভবিষ্যতেও আমি সেটা করবো।’ কপিলের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ভারতের ক্রিকেটে কপিল দেবের ব্যাপক অবদান রয়েছে। আগামী বছর গুলোতে তার সঙ্গে সহযোগিতার বিষয়টি আরও বেশি এগিয়ে নেওয়ার দিকে জোর দেবে বোর্ড।

৮৩’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল বলেন, ‘বিসিসিআই অভিভাবকের মতো। আর আমরা এর সন্তানের মতো। আগে বিসিসিআইয়ের সঙ্গে ক্রিকেট ও ক্রিকেটারের কল্যাণে কাজ করেছি। এখনও সে লক্ষ্যে কাজ করবো।’

২০০৭ সালে আইসিএল শুরুর পর থেকে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় কপিলের। জি গ্রুপের অধীনে মাঠে গড়ায় আইসিএল। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিএলকে আনঅফিসিয়াল ঘোষণা করে উদ্যোগ নেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের। এর পর ঘটে আরও অনেক কিছু। জাতীয় ক্রিকেট একাডেমিতে থেকে বরখাস্ত করা হয় কপিলকে, মামলা হয় আদালতে এবং ব্যর্থ হয় দুই পক্ষের আলোচনা। ২০০৮ সালের নভেম্বরে শেষ বারের মতো অনুষ্ঠিত হয় আইসিএল। শেষপর্যন্ত দুই পক্ষের মধ্যে সমোঝতা হওয়ায় স্থায়ীভাবে সামাধান হলো দীর্ঘদিন ধরে চলা তিক্ত যুদ্ধের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ