1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

মা হচ্ছেন সোনম কাপুর!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৬ Time View

ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন প্রেম করে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গুঞ্জন শোনা যাচ্ছে, মা হতে চলেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে লন্ডনে ছিলেন সোনম। সম্প্রতি ভারতে ফিরেছেন। বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ পেয়েছে। এরপর থেকেই সোনমের মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে।

ছবিতে সোনমকে অনেক ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। ছবির নিচে নেটিজেনদের একজন প্রশ্ন করেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা’। অপর একজন লিখেছেন, ‘মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।’

যদিও এ বিষয়ে এখনো এই অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। গুঞ্জন নিয়েও এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এ অভিনেত্রী। এছাড়া সোনমের মা হওয়ার গুঞ্জন এবারই প্রথম নয়। বিয়ের পর থেকে অনেকবারই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেছে।

এদিকে বিমানবন্দরে সোনমকে নিতে গিয়েছিলেন তার বাবা অভিনেতা অনিল কাপুর। দীর্ঘদিন পর বাবাকে দেখে কেঁদে ফেলেন তিনি। সোনমের পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ