1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পদ্মাসেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হবে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুলাই, ২০১২
  • ১১০ Time View

পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরুর সময়সীমার বিষয়ে আর কোনো কথা বলতে চান না যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তবে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এ কাজ শুরু হবে।

মঙ্গলবার দুপুরে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেছেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, তার বাইরে নতুন কোনো কিছু তিনি বলতে চান না।

নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শুরু হবে বলে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই সেতু নির্মাণে কার সঙ্গে চুক্তি হবে, না হবে সরকারের সে বিষয়ে সরকারের হাতে অনেক বিকল্প রয়েছে।

ওবায়দুল কাদের আরো বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যাদের সঙ্গে সমঝোতা হবে, তাদেরকে নিয়েই পদ্মাসেতু নির্মাণ করা হবে।

পদ্মাসেতুর নির্মাণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ