1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৮২১

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১০০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮০ জনে।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৮২১ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৮২৯ জনে।

গকাল রোববার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা বিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫২৭ জন ও উপজেলার ২৯৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৬ জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭০ জন, অ্যান্টিজেন টেস্টে ২২৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে করোনা শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ