1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব রোববার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১
  • ৩৩১ Time View

পয়লা জানুয়ারি সারাদেশের প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ে পালিত হবে ‘পাঠ্যপুস্তক উৎসব’। এসব প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা খালি হাতে স্কুলে আসবে| বাড়ি ফিরবে বিনামূল্যে নতুন বছরের পাঠ্যবই নিয়ে মহানন্দে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী রোববার সকাল ১০টায় বেইলী রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণের মাধ্যমে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করবেন।
পরে দুপুর ১২টায় তিনি মতিঝিল গভ: বয়েজ স্কুলের ছাত্রদের মাঝে বই বিতরণ করবেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বছরের প্রথম দিনে একইভাবে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে।

বর্তমান সরকার ২০১০ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু করেছে এ উদ্যোগ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ছাত্রছাত্রীরা বছরের প্রথম দিন পাঠ্যবই হাতে পায়নি। বরং তা পেতে মার্চ/ এপ্রিল পার হয়ে যেতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ ডিসেম্বর সকালে গণভবনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীর হাতে ২০১২ সালের নতুন পাঠ্যবই তুলে দিয়ে ইতোমধ্যে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এ বছর প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের তিন কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে মোট ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ