1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় ১১৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১ Time View

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রাজশাহী জেলায় ১০, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন।

এদিকে ময়মনসিংহে মারা গেছেন আরও ১৪ জন। যাদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ও ৭ জনের উপসর্গ ছিল। ফরিদপুরে করোনায় মারা গেছেন ৯ জন।

বগুড়ায় মারা গেছেন ৭ জন। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে মোহাম্মদ আলী হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঝুঁকিতে রয়েছেন চিকিৎসাধীন আরও ১০ জন। খুলনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যশোরে মারা গেছেন ৯ জন। কুষ্টিয়ায় ৭ ও বরিশালে ৭ জনের মৃত্যু হয়েছে। আর রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন।

এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ ছাড়া, টাঙ্গাইলে ৭, চুয়াডাঙ্গায় ৫, সাতক্ষীরায় ৪, সিলেটে ২, জামালপুরে ২, নাটোরে ২ ও শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ