1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মঙ্গলবার নতুন কৃষিঋণ নীতিমালা ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২
  • ১৩০ Time View

নতুন অর্থবছরের জন্য কৃষি ও পল্লীঋণ নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আতিউর রহমান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০১২-১৩ অর্থ বছরের জন্য কৃষিঋণ নীতিমালা ঘোষণা করবেন। এ সময় দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর দুইটায় কৃষিঋণ নীতিমালা ঘোষণা করা হবে।

এদিকে সূত্র জানায়, বিদায়ী অর্থবছরের জন্য যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছিলো, তা থেকে বেশ দূরে রয়েছে। অর্থাৎ তফসিলি ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

সর্বশেষ তথ্যমতে, এ অর্থবছরের এগার মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে লক্ষ্যমাত্রার প্রায় ৮৩ শতাংশ। গত বছরের একই সময়ে যা ছিল ৮৮ দশমিক ৯২ শতাংশ। তবে অর্থের অংকে কৃষিঋণ বিতরণ বেড়েছে। গত বছরের একই সময়ে ঋণ বিতরণের হার কমেছে পাঁচ দশমিক ৯৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক চলতি বছরে ১৩ হাজার ৮০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিপরীতে মে মাস পর্যন্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ১১ হাজার ৪৫৩ কোটি টাকা।

জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ছিলো ১২ হাজার ৬১৭ কোটি টাকা। সেখানে বিতরণ করে ১২ হাজার ১৮৪ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। আর চলতি ২০১২-১৩ অর্থবছরের জন্য কৃষিঋণের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ