1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

প্রণবকে টেলিফোনে হাসিনার শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ৭৮ Time View

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাত সোয়া দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখোপাধ্যায়কে টেলিফোন করেন। এ সময় প্রধানমন্ত্রী ভারতের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ায় প্রণব মুখোপাধ্যায়কে বাংলাদেশের জনগণ, সরকার ও তার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী টেলিফোনে এ সময় প্রণব মুখোপাধ্যায়কে বলেন, ‘আপনি ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ায় সমগ্র বাঙ্গালী জাতি গর্বিত।’

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রণব মুখোপাধ্যায়ও  টেলিফোন করে তাকে শুভেচ্ছা জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ব্যাপারে তিনিও আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ